সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঠাকুরগাঁওয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন সড়কে সেনা ও পুলিশের চেকপোস্ট 

admin / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

67

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

সড়কে শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ। এসময় গাড়ির বৈধ কাগজ না থাকায় যাত্রীবাহী বাস হানিফ এন্টারপ্রাইজ, একটি মাইক্রোবাস ও একটি মাহিন্দ্র গাড়ি এবং তেরটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয় হয় এবং ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ জুন) শহরের রোড রেলস্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও পুলিশ বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও অংশ নেন।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতি মোকাবিলা ও অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চলমান অভিযান চলছে। যা আগামী ১৪ জুন পর্যন্ত  অব্যাহত থাকবে। দিনের পাশাপাশি রাতেও শহরের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হচ্ছে। হেলমেটবিহীন মোটরসাইকেল, সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বৈধ কাগজপত্র না থাকলে কিংবা অবৈধ কিছু পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানে যেসব মোটরসাইকেল আরোহীর হেলমেট নেই বা ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হচ্ছে।

ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট

মো: আরেফে রব্বানী বলেন, সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন যানবাহন ও হেলমেটবিহীন মোটরসাইকেল থামানো হচ্ছে। যাদের লাইসেন্স নাই এবং হেলমেট ব্যবহার করছেন না তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category