সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

তালতলীতে পায়রায় নিখোঁজ এর  দুই ঘন্টা পড়ে জেলের লাশ উদ্ধার

admin / ৩২৫ Time View
Update : শনিবার, ৮ জুলাই, ২০২৩

23

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

 

মোঃ নাজমুল হোসেন বিজয়। বরগুনা জেলা প্রতিনিধিঃ 

বরগুনার তালতলীতে রশিতে পা আটকে (পেঁচিয়ে) পায়রা নদীতে নিখোঁজের দুই ঘন্টা পরে জাকির সিকদার(৩০) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার(০৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলা তেতুলবাড়িয়া এলাকার পায়রা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত জাকির সিকদার উপজেলার জাকিরতবক এলাকার মেছের আলী সিকদারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া এলাকায় আত্মীয় ছগিরের ট্রলারে জাকির সিকদার বেতনে জেলের কাজ করতেন। সেই ট্রলার নোঙর ছেড়ে আসার সময় সকাল ৭টার দিকে দুই পায়ে রশিতে আটকে (পেঁচিয়ে) পায়রা নদীতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজের দুই ঘন্টা পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে মৃত অবস্থায় জাকির কে উদ্ধার করা হয়। এ মৃত্যুর ঘটনায় জেলে পল্লীতে শোকে মাতম বিরাজ করছে।

 

প্রত্যক্ষদর্শী অন্য জেলেরা বলেন, রাতে পায়রা নদীতে আমাদের ট্রলারটি নোঙর করা ছিলো। সকালে জাকির সিকদার চুকানী থেকে নোঙর ছাড়ার সময় দুই পায়ে রশিতে আটকে (পেঁচিয়ে) পড়ে যায়। দুই ঘন্টা পরে রশিতে বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।

 

নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি খুবই মর্মান্তিক। এই জেলের পরিবারের একমাত্র ভরশা ছিলেন তিনি। জেলে পরিবারের পাশে থেকে সহযোগিতা করা হবে।

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মিলন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category