সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

admin / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

47

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ছাত্র-জনতার আন্দোলনের সময় নোয়াখালীর সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার (৩১ ডিসেম্বর) রাত ২টায় সোনাইমুড়ী উপজেলার নদোনা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি শটগান এবং ১৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

গ্রেফতার তিন জন হলেন– সোনাইমুড়ী উপজেলার নদোনা ইউনিয়নের শাকতলা বাজার এলাকার সাইমুন (২০); তুহিন (২০) ও রায়হান (২০)। তারা তিন জন বন্ধু।

জানা যায়, গত ৫ আগস্ট সোনাইমুড়ী থানায় লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা সেদিন থানা থেকে এসব আগ্নেয়াস্ত্র লুট করে। সোমবার রাত ২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন অর্ণবের নেতৃত্বে একটি টিম নদোনা ইউনিয়নে অভিযান পরিচালনা করে তিন বন্ধুকে গ্রেফতার ও লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘গত ৫ আগস্ট হামলা চালিয়ে সোনাইমুড়ী থানা পুড়িয়ে দেওয়া হয়। তখন থানা থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র লুটপাট হয়। পরবর্তী সময়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অধিকাংশ অস্ত্র ও গোলাবারুদ খুঁজে পাওয়া গেলেও এখনও কিছু কিছু পাওয়া যায়নি। সাইমুনের বাসায় পাওয়া এই অস্ত্র এবং গোলাবারুদ ৫ আগস্ট লুট হওয়া থানার অস্ত্র।’

নোয়াখালী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকার করেছেন। আগ্নেয়াস্ত্রসহ তাদের সোনাইমুড়ী থানায় দেওয়া হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category