সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দিনভর জল্পনা-কল্পনার শেষে বিষ্ণু মূর্তি উদ্ধার

admin / ৫৩ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬
Oplus_16908288

80

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানীয়া ইউনিয়নের দক্ষিণ মুরারীপুর গ্রামে পুকুরে মাছ ধরার সময় একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে দিনভর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পরিত্যক্ত অবস্থায় ধানক্ষেত থেকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে বোচাগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে এসআই (নিঃ) লিখন কুমার মণ্ডল খবর পান যে, ইশানীয়া ইউনিয়নের দক্ষিণ মুরারীপুর গ্রামের মোঃ সাইদ চৌধুরীর ধানের জমির আইলের উপর একটি কষ্টি পাথরের মূর্তি পড়ে রয়েছে।

বিষয়টি সঙ্গে সঙ্গে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানকে অবহিত করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানোর নির্দেশ দেন। পরে এসআই (নিঃ) লিখন কুমার মণ্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে প্রায় ১১ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করেন এবং থানায় নিয়ে আসেন।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ টাকা।

এ ঘটনায় বোচাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর-১৩৩৯। রিপোর্ট লেখা পর্যন্ত মূর্তিটি বোচাগঞ্জ থানা হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category