সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুমকী উপজেলায় বিভিন্ন হাটে, সবজির বাজারে স্বস্তি

admin / ৮০ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

42

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

জাকির হোসেন হাওলাদার। দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় বিভিন্ন হাট বাজারে মৌসুমি সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে দাম কমেছে। ফলে সাধারণ ক্রেতারা স্বস্তিতে সবজি কিনতে পারছেন।দুমকীর, বিভিন্ন বাজার পিরতলা,বোডঅফিস,আংগারিয়া, লেবুখালি,কালবার্ড কদমতলা বাজার ঘুরে দেখা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। গত বছর যেখানে বেগুনের দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা কেজি, সেখানে বর্তমানে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি পাওয়া যাচ্ছে ৫০ টাকায়, লাউ ৪০ থেকে ৫০ টাকার মধ্যে, আলু ২০ থেকে ২৫ টাকা কেজি এবং কলমি শাক মাত্র ১০ থেকে ১৫, শসা ৩০ টাকা, এবং ধনেপাতা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানান, এ বছর সবজির দাম হাতের নাগালে থাকায় তারা স্বস্তিতে বাজার করতে পারছেন। বিক্রেতারাও বলছেন, দুমকীর বিভিন্ন এলাকায় সবজির উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে, যার ফলে দাম কমেছে।

স্থানীয় কৃষক মতফা সিকদার বলেন আমরা সরকারি সহযোগিতা পেলে কৃষি কাজে আরও ভূমিকা রাখতে পারব।

স্থানীয় ক্রেতা আব্দুল বারেক বলেন দুমকিতে উঁচু জমি থাকলে আমরা আরো অনেক কম দামে সবজি খেতে পারতাম । বিক্রেতাদের দাবি, সরকারি সহায়তা ও কৃষির আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো হলে আগামীতে আরও বেশি পরিমাণে সবজি উৎপাদন সম্ভব হবে, যা স্থানীয় বাজারের পাশাপাশি বাইরের বাজারেও সরবরাহ করা যাবে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category