সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নড়াগাতীতে প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ চুরি! 

admin / ৪৫৫ Time View
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

47

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপন বিশ্বাস নড়াইল জেলা প্রতিনিধি : 

 

নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল গ্রামে প্রবাসী তরিকুল ফকিরের বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) গভীর রাতে যে কোন সময় এ চুরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অজ্ঞাত চোরচক্র তালা ভেঙ্গে নগদ অর্থ, স্বর্ণালংকার, ল্যাবটপসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সুমি বেগম অজ্ঞাত চোরদের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তরিকুল ফকির ওই গ্রামের মৃত নবীর ফকিরের ছেলে।

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ সুমি বেগম ঘর তালা বদ্ধ করে বাবার বাড়ীতে বেড়াতে যান। ঘটনার দিন অজ্ঞাত চোরচক্র মধ্য রাতে দালান ঘরের লোহার গেইটের তালা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, ১ টি ল্যাবটপ, টেলিভিশন, ৪ টি ফ্যান ও রাইচ কুকারসহ বিভিন্ন মালামাল চুরি করে প্রায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় প্রশাসনকে মালামাল উদ্ধারসহ চোরচক্রকে আটক পূর্বক আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী সুমি বেগম।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা প্রবাসীর বাড়ীতে চুরির ঘটনায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category