সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নোয়াখালীতে আগুনে পুড়ল ১৮ ব্যবসায়ীর স্বপ্ন

admin / ১৪১ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

33

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃতাহসিনুল আলম সৌরভ নোয়াখালী সুবর্ণচর প্রতিনিধি 

নোয়াখালীর সুবর্ণচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে গেছে। এতে ওই ব্যবসায়ীদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোরে চরমজিদ ভূঞারহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাজারের কাইয়ুম মোটর অ্যান্ড পার্টসের দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসেন। এর মধ্যে আগুন দ্রুত পুরো দক্ষিণের দোকানগুলোর দিকে ছড়িয়ে পড়ে। সুবর্ণচর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনে মার্কেটের হুন্ডা গ্যারেজ, মুদি গোডাউন, ওষুধের দোকান, যমুনা ইলেকট্রিকসের অস্থায়ী গুদাম, মা জননী ইলেকট্রনিকসসহ অন্তত ১৮টি দোকান পুড়ে যায়।

কাইয়ুম মোটর অ্যান্ড পার্টসের স্বত্বাধিকারী মো. ইমাম উদ্দিন জনি বলেন, কয়েকটি পণ্যের জন্য ব্যাংকে টিটি করতে দোকানে নগদ ২৪ লাখ টাকা ক্যাশ রেখেছিলাম। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে দোকানের সামনে এসে দেখি আমার সব পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে প্রায় ৩ কোটি টাকার মতো মালামাল ছিল। আমি শেষ হয়ে গেলাম।

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া মা জননী ইলেকট্রনিকস অ্যান্ড পার্টস দোকানের স্বত্বাধিকারী কাজল বলেন, এখানে বেশিরভাগ ব্যবসায়ী পাইকারি ও খুচরা মালামাল বিক্রি করেন। অনেক দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে আমাদের সব ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. নুর নবী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category