সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বগুড়ায় দুই আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

admin / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

17

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় দুই আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন-শেরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ৭ নং ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মো. রফিকুল ইসলাম বুলু (৫৫) ও ৬ নং বিশালপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল ইসলাম মুকুল (৫০)।

গ্রেপ্তার মোঃ রফিকুল ইসলাম বুলু উপজেলার ভবানীপুর ইউনিয়নের আঁশগ্রামের মৃত আঃ করিমের ছেলে। অপর আসামি মো. আশরাফুল ইসলাম মুকুল উপজেলার বিশালপুর ইউনিয়নের সিমলা (সাতবাড়ীয়া)’র মৃত মজিবর রহমান সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ৭ নং ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মো. রফিকুল ইসলাম বুলুকে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টা ১০ মিনিটে দিকে গোপন সংবাদেরভিত্তিতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজার হতে থেকে গ্রেপ্তার করা হয়।

আরেক আসামি মো. আশরাফুল ইসলাম মুকুলকে ১৭ ফেব্রুয়ারি (সোমবার) রাত পৌনে ৯ টায় উপজেলার বিশালপুর ইউনিয়নের সিমলা বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category