নিউজ দৈনিক ঢাকার কন্ঠ সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ২৯টি শাড়ি, ৩ কেজি জিরা, ৫৩ প্যাকেট ফুসকা, ১.৫ কেজি কিসমিস, ৩০টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৪০৪টি চকলেট এবং ৫২২টি কসমেটিকস সামগ্রী। বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৪১ হাজার ৪৪০ টাকা। এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত...
46
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ২৯টি শাড়ি, ৩ কেজি জিরা, ৫৩ প্যাকেট ফুসকা, ১.৫ কেজি কিসমিস, ৩০টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৪০৪টি চকলেট এবং ৫২২টি কসমেটিকস সামগ্রী।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৪১ হাজার ৪৪০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।