সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ভূরুঙ্গামারীতে ভারত হতে আসা ৬ অস্ত্র ও ৩৩ হাজার ১শ গোলাবারুদ উদ্ধার বিজিবি’র।

admin / ২১০ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

49

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর বিশেষ টহল দল ভারত হতে বাংলাদেশে পাচার হওয়া উক্ত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেন।

শনিবার (১৫ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, শুক্রবার (১৪ মার্চ) দিনগত রাত আনুমানিক ১১ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ দিয়াডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৯৮৫/৩-এস এর নিকট দিয়ে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ পাচারের তথ্য পান তারা।

উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাংগা বিওপি হতে একটি ১৯ সদস্যের বিশেষ টহল দল বর্ণিত স্থানে গমন করে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

পরবর্তীতে কিছু ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহলদল উক্ত ব্যক্তিদেরকে আটকের নিমিত্তে ধাওয়া করে। তখন তাদের সাথে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

অতঃপর টহলদল উক্ত স্থানে তল্লাশী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় NX-200 ATHENA গান, ১টি ভারতীয় পিষ্টন এ্যাসেম্বলি, ৩৩,১০০ পিস ভারতীয় সিসা গুলি এবং ১টি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি) আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৮,২৬,২০০/- (আট লক্ষ ছাব্বিশ হাজার দুইশত) টাকা।

পরে সেসব অস্ত্র ও মালামাল জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category