সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

রূপগঞ্জে ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা: ২৫ মামলার আসামি গ্রেপ্তার

admin / ৯৭ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

59

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রূপগঞ্জ থেকে এস এ সাকেরঃ

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসা এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-পুলিশের যৌথ দল। শনিবার (১৪ জুন) গভীর রাতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক প্রতারকের নাম জাকারিয়া আহমেদ তপাদার ওরফে রাজন। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর এলাকার আব্দুস ছবুর তপাদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে রূপগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন থানায় মোট ২৫টি প্রতারণা ও ডাকাতির মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে “জাকির আহমেদ চৌধুরী” নামে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।

জাকারিয়া রূপগঞ্জের কায়েতপাড়া এলাকায় বসবাসের সময় ওই ভূয়া পরিচয়ে এক নারীকে বিয়েও করেন। তবে পরে তার স্ত্রী সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তথ্য যাচাই করেন এবং প্রতারকের আসল পরিচয় জানার পর রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গ্রেফতারের সময় জাকারিয়ার কাছ থেকে একটি ভুয়া এএসপি আইডি কার্ড জব্দ করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, জাকারিয়া দীর্ঘদিন ধরে পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি, তদবির বাণিজ্য, প্রতারণা এবং ডাকাতিসহ নানা অপরাধে জড়িত ছিল। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, জাল পরিচয়ে অপরাধী কর্মকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category