সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

লালমনিরহাটে জীবনযাত্রা স্বাভাবিক ‘চলমান অবরোধে’

admin / ২২৬ Time View
Update : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

34

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

মো. হাসমত উল্লাহ,লালমনিরহাট
বিএনপি -জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে লালমনিরহাটে জীবনযাত্রা ছিল স্বাভাবিক। যাত্রী সংকটে দূরপাল্লার বাস না ছাড়লেও লোকাল ট্রেন ও ছোট যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে। এছাড়া, অফিস-আদালত ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম চলছে আগের মতো।
গত(১৩ নভেম্বর)২০২৩ইং দুপুরের দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, অবরোধের দ্বিতীয় দিনে ছোট ছোট অটোরিকশা, সিএনজি চলাচল করছে যাত্রী সংকট নিয়ে। অটোরিকশা ও সিএনজি মালিকরা বলছেন, অবরোধ নয় যাত্রী সংকটে বাসগুলো চলছেনা। দিনের বেলায় আতঙ্কে যাত্রীরা চলাচল করতে চায় না। তবে, রাতে কিছু যাত্রী পাওয়া যায়। অটোরিকশা  চালক নজরুল ইসলাম বলেন, রংপুর থেকে আসার পথে কয়েক জায়গায় পথ রোধ করেছিল অবরোধকারীরা। পরে পুলিশের সহায়তায় চলাচল করা হচ্ছে। এদিকে, বিকাল ৫টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরের লালমনিরহাটের  কোথায়ও অবরোধ সমর্থনকারীদের পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
লালমনিরহাটের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, অবরোধে আমরা সর্বদা সজাগ রয়েছি। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category