সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

“স্বাধীন পরিচয়ের সবটুকুই বীর মুক্তিযোদ্ধাদের অবদান” — মাসুদ সাঈদী (এমপি)

admin / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

79

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

জাকির হোসেন, পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার তারিখ (২৬ মার্চ) ২০২৬ ইং দুপুরে শহীদ ওমর ফারুক মিলনায়তন-এ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ সাঈদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“আজ আমরা যে স্বাধীন পরিচয় নিয়ে কথা বলছি, তার সবটুকুই বীর মুক্তিযোদ্ধাদের অবদান। আপনারা লাল-সবুজের পতাকা উপহার দিয়েছিলেন বলেই আমরা আত্মপরিচয় খুঁজে পেয়েছি।”

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্বাধীনতার আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই চেতনা ধারণ করে বর্তমান প্রজন্মও দেশ গঠনে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আহমেদ শহীদুল হক।

সভায় বক্তারা একটি শোষণমুক্ত, গণতান্ত্রিক ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, অতীতের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশের বর্তমান ইতিবাচক পরিবেশকে কাজে লাগিয়ে উন্নয়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে।

এছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ জহিরুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষে তাদের সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category