সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে উভয় মহল্লায় বৈঠক। পুনঃরায় সংঘর্ষের আশংকা।

admin / ৫৯ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

100

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

আকিকুর রহমান রুমন হবিগঞ্জের বানিয়াচং

হবিগঞ্জের বানিয়াচংয়ে ঘোষণা অনুযায়ী ফুটবল খেলার মাঠ দখল করতে গিয়ে কয়েক মহল্লাবাসীর দেড় ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে ওসি,সংবাদিক সহ আহত ৩০জন।।

আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্বের দিন ঘোষণা দিয়ে ফুটবল খেলার মাঠ দখল করতে গিয়ে কয়েক মহল্লাবাসীর মধ্যে দেড় ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে ওসি,সংবাদিক সহ উভয় পক্ষের অন্তত আহত হয়েছেন ৩০জন।

ঘটনাটি ঘটেছে, ৩১মে(রবিবার)
বিকাল সাড়ে চারটার দিকে উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ইনাথখানী মহল্লার ডাক্তার বাড়ির সামনে ব্যক্তি মালিকানা
ফুটবল খেলার মাঠ দখল নিয়ে।

এলাকাবাসী সূত্রে জানাযায়,
ইনাথখানী মহল্লা সহ ৪জন ব্যক্তির জায়গায় মধ্যে এই মালিকানা মাঠে ফুটবল খেলে আসছেন দীর্ঘদিন ধরে ইনাথখানী মহল্লা সহ আশপাশের মহল্লাবাসী।

কিন্তু গত ৩০মে(শনিবার)
বিকালে দক্ষিণ নন্দীপাড়া ও ইনাথখানী মহল্লার যুবকগন একটি প্রিতী ফুটবল খেলছিলেন।
এই ম্যাচ খেলারত অবস্থায় দাস পাড়া,পুরান ভাগ ও শেখের হাঁটির আংশিক কিছু যুবক ফুটবল খেলতে যায়।
কিন্তু প্রিতী ম্যাচ চলাকালে এবং তাদেরকে আগে অবগত না করায় তারা খেলতে নিষেধ করেন তাদেরকে।
এনিয়ে উভয় পক্ষের লোকজনের তর্ক বির্তক হয়।

এক পর্যায়ে ৩১মে (রবিবার)দাসপাড়া,পুরান ভাগ ও শেখের হাঁটির আংশিক কিছু যুবকদের মধ্যে মাঠে যাওয়া লোকজন পরদিন খেলার মাঠ তারা দখল করবেন বলে ঘোষণা দিয়ে যান।
এবিষয়টি মহল্লাবাসীর সর্দার প্রধানদের অবগত করা হয় এবং এই দিন রাতে সমাধানের উদ্যেশে বসার খবরও পাওয়া যায়।

কিন্তু সমাধানের অপেক্ষা না করে ৩১মে(রবিবার)
বিকাল সাড়ে ৪টার দিকে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে দাস পাড়া,পুরান ভাগ ও শেখের হাঁটর আংশিক লোকজন মাঠের দিকে রওয়ানা হন।
এমন পরিস্থিতি দেখে দক্ষিণ নন্দীপাড়া মহল্লাবাসীর সাথে মাঠের পাশে মহল্লা হওয়ায়
ইনাথখানী মহল্লাবাসী তাদের পক্ষ নিয়ে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তাদেরকে প্রতিহত করতে অবস্থান নেন।
এসময় শুরু হয় উভয় পক্ষের লোকজনের মধ্যে ইটপাটকেল ও বিভিন্ন দেশীয় অস্ত্রের ছুঁড়া ছুড়ি।খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দেখে তারা চলে যান।
পরে থানার অফিসার ইনচার্জ (ওসি)নাজমুল হক এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন।
এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রাণপ্রণ চেষ্টা চালিয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি)
নাজমুল হক এর পায়ে গুরুতর আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়।
এতে ওসি সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য ইটপাটকেলের আঘাতে আহত হন।
সাড়ে চারটা থেকে আনুমানিক দেড় ঘন্টা সংঘর্ষ চলে এবং সন্ধ্যা ছয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে এক সংবাদকর্মী সহ উভয়পক্ষের অন্তত ৩০ জনের মতো আহত হয়েছেন।
এর মধ্যে যে ক’জন এর নাম সংগ্রহ করা হয়েছে তারা হলেন,সালমান মিয়া,আকরাম মিয়া,অলিউর রহমান,মোর্সেদ মিয়া,মিতুমিয়া,
রাজ মিয়া,তামিম মিয়া,ফাহিম মিয়া,
নিহাদ মিয়া,বিজয় মিয়া,ইমরুল মিয়া,
রুমন মিয়া,লামিম মিয়া,জাহিদ মিয়া,শুলবমিয়া,
রহিম মিয়া,রুহেল মিয়া সহ আরও অনেকেই আহত হয়েছেন।
এবং আহত সবাই বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী হয়ে চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন উভয় পক্ষের লোকজন।
এছাড়াও গুরুতর আহত মুর্শেদ মিয়া ও আরিফ পাপ্পু নামের দু’জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে সংঘর্ষ শেষ হওয়ার পর বাজার থেকে বাড়ি ফেরার পথে ইনাথখানী মহল্লার শাওন নামের এক কিশোরকে আলীয়া মাদ্রাসা রোডে পুরান ভাগ ও দাসপাড়া মহল্লার লোকজন মারপিট করে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে।

অন্যদিকে এই সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতৃবৃন্দ বিষয়টি সালিসের মাধ্যমে মিমাংসা করার প্রস্তাব রাখেন সংঘর্ষ হওয়া মহল্লাবাসীর সর্দার প্রধানগনদের নিকট।
কিন্তু একটি পক্ষ সালিসে মিমাংসা করবেনা বলে জানিয়েছেন প্রতিপক্ষের মহল্লাবাসীর
লোকজন। এমনকি উভয় মহল্লাবাসী তাদের লোকজনকে নিয়ে বসেছেন বলেও খবর পাওয়া যায়।
এমন পরিস্থিতিতে পুনঃরায় উভয় মহল্লাবাসীর লোকজনের মধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভবনা রয়েছে বলে মনে করেন আশপাশের মহল্লাবাসীর লোকজন। অপরদিকে রাত ১২টার পর অপর একটি সূত্র জানিয়েছেন,
সালিশানগন উভয় মহল্লাবাসীর সর্দার প্রধানগনদের সাথে বার,বার যোগাযোগ করে অবশেষে সালিসের মাধ্যমে বিষয়টি
মিমাংসা করার দায়িত্ব দেওয়া হয়েছে উভয় মহল্লাবাসীর পক্ষ হতে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)
নাজমুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি সংঘর্ষের ঘটনায় নিজে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান,তার কয়েক পুলিশ সদস্য সহ উভয় পক্ষের ২০জনের মতো ইটপাটকেল এর আঘাতে আহত হয়েছেন।
তবে বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকাটি শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category