সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক নাসার সাবেক বাংলাদেশি বিজ্ঞানী ড. রেজাউল হক আর নেই, গোদাগাড়ীতে গায়েবানা জানাজা সম্পন্ন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চুনারুঘাটে প্রতিটি খাতে উন্নয়নের ছোঁয়া লেগেছে – বিমান প্রতিমন্ত্রী  মাহবুব আলী 

admin / ৩২০ Time View
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

23

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ মাসুদ আলম 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট  মাহবুব আলী   বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে  চুনারুঘাটের স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, ও কৃষিসহ   প্রতি‌টি খাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। সরকার জনগণের কল্যাণে উন্নয়ন করে যাচ্ছে।

এ প্রশংসনীয় ভূমিকায় দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। শনিবার  (২৫ ফেব্রয়ারী)  চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেল প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর  সভাপতিত্বে সভায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

ডাঃ জয়ন্ত বনিক ও কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, আবিদা খাতুন,পৌর মেয়র সাইফুল আলম রুবেল।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা  ড. মোঃ আব্দুস সাত্তার বেগ, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল হক, পৌর আওয়ামিলীগের সভাপতি মো: আবু তাহের মিয়া মহালদার,ইউপি চেয়ারম্যান মানিক সরকার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আনোয়ার আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটন,মূল্যায়ন কমিটির সমন্বয়ক ডাঃ শিশির কানু,উপ সহকারূ প্রানী সম্পদ কর্মকর্তা আলী আকবর ও মোহাম্মদ আলী দরবেশ।

প্রতিমন্ত্রী আরো বলেন, রাশিয়া- ইউক্রেন যুদ্ধে  সারা বিশ্ব যখন টাল মাতাল তখন  সময়ে দেশে কৃষিই সম্ভাবনার পথ দেখাচ্ছে, দেশের  সকল  ধাক্কা সামলে কৃষি বার বার ঘুরে দাঁড়িয়েছে, দেশের  ধান, গম, ভুট্টা, আলু, সবজি ও  উৎপাদনে শীর্ষ কাতারে উঠে এসেছে বাংলাদেশ।

দেশে কোন ঘাটতি হয়নি। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। পরে বিকেলে উপজেলার রামশ্রী সৈয়দ সামছুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন  প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category