সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নেত্রকোনায় সিএনজি চালককে মারধরের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

admin / ৩৮ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

63

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নেত্রকোনা প্রতিনিধি: মহিউদ্দিন তালুকদার

নেত্রকোনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক সিএনজি চালককে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সিএনজি চালক মো. সাইদুল ইসলাম (৪৫) বাদী হয়ে তাঁর মেজো ভাই মনসুর আলী, ভাতিজা আনোয়ার হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার মাদল গ্রামের বাসিন্দা সাইদুল ইসলামের সঙ্গে তাঁর মেজো ভাই মনসুর আলীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত ২ জুন বিকেলে সিএনজি চালিয়ে বাড়ি ফেরার পথে নেত্রকোনা সদরের সাবলম্বী হাসপাতালের সামনে তাঁর গতিরোধ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাইদুল ইসলামের দাবি, এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলায় তাঁর মুখের চারটি দাঁত ক্ষতিগ্রস্ত হয় এবং হাতে গুরুতর আঘাত লাগে। তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তাঁর কাছে থাকা ২৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, “আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category