সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন

admin / ৫৬ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

90

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

প্রতিবেদন: কামাল খান

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিট থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নামে সর্বস্তরের মানুষের ঢল। ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা আর ভালোবাসায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
একুশের প্রথম প্রহরে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন-এর সিলেট জেলা, উপজেলা ও বিভাগীয় কমিটি যৌথভাবে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য কামাল খান, বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সাবেক সিনিয়র সহ-সভাপতি সুনির্মল সেন, সিলেট জেলার উপদেষ্টা শওকত আলী, সহ-সভাপতি ফখরুজ্জামান ফরহাদ ও খয়রুজ্জামান ওয়াসিম, সদস্য ফাহিম আহমদ ও জাহাঙ্গীর আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সেলিম আহমদ এবং হাসন রাজা লোকসাহিত্য পরিষদ-এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি বিরহী খালা মিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনের ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়।

শহীদ মিনারে অনেককে খালি পায়ে প্রভাতফেরিতে অংশ নিতে দেখা যায়। কারও হাতে ছিল জাতীয় পতাকা, কারও হাতে ব্যানার-ফেস্টুন।
ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বক্তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের শহীদদের ত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category