অপহরণের অভিযোগের ৩ দিন পর তুরাগ নদী থেকে লোকমানের লাশ উদ্ধার, ভাটারা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন
admin
/ ৩৬
Time View
Update :
মঙ্গলবার, ২ জুন, ২০২৬
Share
Oplus_16908288
অপহরণের অভিযোগের ৩ দিন পর তুরাগ নদী থেকে লোকমানের লাশ উদ্ধার, ভাটারা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ স্টাফ রিপোর্টার: অপহরণের অভিযোগ পাওয়ার পরও তিন দিন ধরে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি ভাটারা থানা পুলিশ—এমন অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা জানান, নিখোঁজ ব্যক্তি লোকমানকে উদ্ধারে পুলিশ মামলা গ্রহণ কিংবা প্রয়োজনীয় তদন্তে উদ্যোগী হয়নি। এরই মধ্যে নিখোঁজের তিন দিন পর আজ তুরাগ নদী থেকে লোকমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার সঙ্গে থাকা প্রাইভেটকারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। স্বজনদের অভিযোগ, মরদেহ উদ্ধারের খবর পাওয়ার পরও ঘটনাস্থলে ভাটারা থানা পুলিশের কোনো প্রতিনিধি উপস্থিত হয়নি। এতে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দ্রুত গ্রেপ্তার এবং ভাটারা থানার ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়েছে। এ বিষয়ে ভাটারা থানা পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
56
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
স্টাফ রিপোর্টার:
অপহরণের অভিযোগ পাওয়ার পরও তিন দিন ধরে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি ভাটারা থানা পুলিশ—এমন অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা জানান, নিখোঁজ ব্যক্তি লোকমানকে উদ্ধারে পুলিশ মামলা গ্রহণ কিংবা প্রয়োজনীয় তদন্তে উদ্যোগী হয়নি।
এরই মধ্যে নিখোঁজের তিন দিন পর আজ তুরাগ নদী থেকে লোকমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার সঙ্গে থাকা প্রাইভেটকারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্বজনদের অভিযোগ, মরদেহ উদ্ধারের খবর পাওয়ার পরও ঘটনাস্থলে ভাটারা থানা পুলিশের কোনো প্রতিনিধি উপস্থিত হয়নি। এতে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দ্রুত গ্রেপ্তার এবং ভাটারা থানার ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়েছে।
এ বিষয়ে ভাটারা থানা পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।