সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

আমি জনগণের প্রতিনিধি, সবসময় জনগণের পাশে থাকতে চাই— মাসুদ সাঈদী (এমপি)

admin / ৫১ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

86

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

জাকির হোসেনঃ পিরোজপুর জেলা 

পৌরসভার বিভিন্ন এলাকায় আকর্ষিক সফরে যান পিরোজপুর ১ আসনের এমপি মাসুদ সাঈদী। সফরকালে তিনি সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন। সাধারণ জনতাও প্রিয় এমপিকে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা প্রাণ খুলে বলেন। এসময় তিনি শহরের বিভিন্ন মহল্লা, রাস্তা ও বাজার এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সার্বিক খোঁজখবর নেন। জনগণের সাথে কথা বলে তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

১৭ এপ্রিল ২০২৬) শুক্রবার সকালে পিরোজপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে দেখা সাক্ষাতে এসব কথা বলেন

এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা—যেমন রাস্তার অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, পানি সংকট, বিদ্যুৎ সমস্যা এবং কর্মসংস্থানের বিষয় তুলে ধরেন। মাসুদ সাঈদী এসব সমস্যা গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন। বিভিন্ন জায়গায় তিনি বলেন, আমি জনগণের প্রতিনিধি হিসেবে সবসময় জনগণের পাশে থাকতে চাই। আপনাদের সমস্যা আমার সমস্যা। আপনাদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়াই আমার দায়িত্ব।

পথসভায় ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সহকারী সেক্রেটারি ও ২ নং কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী (জামায়াত ঘোষিত) শেখ আঃ রাজ্জাক, পিরোজপুর পৌরসভার আমীর ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শেখ আল আমিন-সহ স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category