সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ইলেকট্রনিকস সাইনবোর্ডের আড়ালে মাদকের রমরমা ব্যবসা, ব্যবসায়ী আটক

admin / ৪৬৯ Time View
Update : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

35

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি, 

নেত্রকোনা পৌর শহরের বড়বাজার সিলভার পট্টি এলাকার একটি ইলেকট্রনিক দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১৩২ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ মিঠুন চৌধুরী (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে জেলা শহরের বড়বাজার এলাকায় নিজ দোকান থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে মিঠুন ইলেকট্রনিক ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা করতেন। আটক হওয়া মিঠুন চৌধুরী জেলা সদরের বলাইনগুয়া এলাকার মনোরঞ্জর চৌধুরী ছেলে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরেই মিঠুন ইলেকট্রনিক্স ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়বাজারে অবস্থিত আমিনুল ইসলাম ক্রোকারিজ মার্কেটে তার ইলেকট্রনিক পণ্যের দোকানে অভিযান চালিয়ে দোকানের গোপন কক্ষে লুকিয়ে রাখা ৬টি ক্যারেটে থাকা ১৩২ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ পাওয়ার পর এসব মদ জব্দ করে গ্রেফতার করা হয় মিঠুনকে।

তিনি আরও জানান, ‘দীর্ঘদিন ধরে মিঠুন ইলেকট্রনিক ব্যবসার আড়ালে মাদকের কারবার করে আসছিল।’ এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে আটককৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘এই মাদক ব্যবসার সাথে অর্থ জোগান দাতা কেউ আছে কিনা তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category