সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ঈশ্বরদীতে আগুনে পুড়া নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইটভাটা মালিক সমিতি

admin / ২৯৯ Time View
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

23

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নিজস্ব সংবাদদাতা : 

 

পাবনার ঈশ্বরদী লক্ষীকুন্ডা এলাকায় আগুনে পুড়ে নিঃস্ব তাজমল প্রামানিকের পরিবারের হাতে ইটভাটার মালিক সমিতির পক্ষ থেকে নগদ (১০০০০০) একলক্ষ টাকা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন। আজ দুপুরে (৩১ জুলাই) লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদা গ্রামের তাজমল প্রামানিকের নিজ পরিবারের হাতে এই নগত টাকা তুলে দেওয়া হয়।

এই সময় ক্ষতিগ্রস্তদের মাঝে উপস্থিত ছিলেন ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ রাজা প্রামানিক, সহ-সভাপতি রুঞ্জু আহাম্মেদ, ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক জামালউদ্দীন জয়, ইটভাটা মালিক সমিতির ক্যাশিয়ার মিলন ইসলাম, ইটভাটা মালিক সমিতির সদস্য পাঞ্জু মল্লিক সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত রবিবার ২৩ জুলাই মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়, এবং সেই মুহুর্তে আগুন সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়লে ৯টি রুমে থাকা সমস্ত আসবাবপত্র, ২টি মোটরসাইকেল ও নগদ ১৫ লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

ইটভাটার মালিক সমিতির সভাপতি মোঃ রাজা পরামানিক বলেন এলাকার যে কোনো অসহায় মানুষ বা অসহায় পরিবারের পাশে আমরা ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে গরিব অসহায় ও দরিদ্র পরিবারের পাশে আছি এবং সারাজীবন থাকবো ইনশাল্লাহ। ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক জামালউদ্দীন জয় বলেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেনো আপনাদের পাশে এভাবে সব সময় থাকতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category