সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কাওরাইদে “প্রবাসী সোহেলের উদ্যোগে “খেলার সরঞ্জাম বিতরণ 

admin / ২০৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

24

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নাজমুল ইসলাম মন্ডল,

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলা সামগ্রী উপহার দিয়েছেন কাওরাইদ ইউনিয়নের কৃতি সন্তান বাহরাইন প্রবাসী মানবিক মনের মানুষ, বিশিষ্ট সমাজসেবক শেখ সোহেল।

তিনি কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্থানীয় লোকজনের মাধ্যমে খেলার সরঞ্জাম হিসেবে, ফুটবল, ক্রিকেট বল, ব্যাট, কসটেপ এলাকার বিভিন্ন ক্লাবে যুবকদের মাঝে উপহার দেওয়া হয় । এসময় জিয়া স্মৃতি সংসদ,মড়লপাড়া,বৈরাগবাড়ী লাল সবুজ ক্রীয়া সংঘ ক্লাব,জাহাঙ্গীরপুর নবজাগরণ ক্লাব,বলদীঘাট শিমুলতলা চৌরাস্তা সহ বিভিন্ন জায়গায় এসব খেলা সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাবউদ্দিন আতা,কাওরাইদ ইউনিয়ন ছাত্রনেতা রিয়াদ মন্ডল, সাবেক সেনা সদস্য নাজমুল হক কাজলসহ বিভিন্ন ক্লাবের সদস্য নেতৃবৃন্দ।

যুবকদের মাঝে খেলা সামগ্রী বিতরণ সম্পর্কে জানতে চাইলে শেখ সোহেল বলেন আমি দীর্ঘদিন যাবত প্রবাসী, আমিও কাওরাইদ ইউনিয়নের একজন বাসিন্দা, আমি চাই কাওরাইদ ইউনিয়নকে মাদক মুক্ত করতে, আর এর প্রথম ধাপ হচ্ছে এই যুব সমাজকে খেলাধুলার মধ্যে অনুপ্রাণিত করা, তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এ সামান্য উপহার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category