সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঠাকুরগাঁওয়ে কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

admin / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

45

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে প্রশাসন।

আজ মঙ্গলবার রাতে জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এ ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

প্রশাসানের কর্মকর্তারা জানান, কয়েকদিন আগে একটি কাটুনে করে কয়েলের প্যাকেটের সাথে ইয়াবা ট্যাবেলগুলো কসটেপ মুড়িয়ে চট্রগ্রামের থেকে এক ব্যাক্তি এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে পাঠায়। তবে যার ঠিকানায় পাঠানো হয় তার ফোন নম্বরে একাধিকবার কল দিলে ফোনটি সুইজ অফ করে রাখে।

পরবর্তিতে সন্দেহ হলে প্রশাসনিক সহায়তায় প্যাকেটটি খুলে দেখে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ। প্যাকেটে ইয়াবা ট্যাবলেট রয়েছে নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনকে অবগত করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তাগন ঘটনাস্থলে এসে সবার উপস্থিতিতে কাটুন খুলেন। এসময় ২০ হাজার পিচ ইয়াবা জব্দ করে প্রশাসন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ জানান, ইয়াবা ট্যাবলেটের একটি চালান উদ্ধার করা হয়েছে। তবে কে কার কাছে পাঠালো বিষয়টি তদন্ত করার পাশাপাশি আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category