সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঠাকুরগাঁও জেলায় নতুন থানার শুভ উদ্বোধন হলো ভুল্লী থানার

admin / ২৩০ Time View
Update : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

19

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

গীতি গমন চন্দ্র রায় গীতি।।ঠাকুরগাঁও

বাংলাদেশের উত্তর বঙ্গের ঠাকুরগাঁও সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে নতুন ভূল্লী থানার উদ্বোধন করা হয়েছে।

জানা যায়,বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে থানার উদ্বোধন করেন, প্রধান অতিথি- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি।ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা, এমপি আসাদুজ্জামান খান , বরেন্য অতিথি আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন উপস্হিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আবদুল আলীম মাহমুদ পিপিএম, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে গার্ড অব অনার প্রদান করা হয়।

এবং পরে ভুল্লী থানা বাস্তবায়ন কার্য পরিচালনা কমিটির পক্ষ থেকে স্থানীয় কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বালিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অনুষ্ঠানের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি।

এ সভায় আরও বক্তব্য দেন,বরেণ্য অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ভুল্লী থানা বাস্তবায়ন কার্য পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আশরাফুল হক চৌধুরী, সদস্য সচিব অধ্যক্ষ মোঃ জুলফিকার আলী ভুট্টো প্রমুখ। পরে দেশের বিভিন্ন শিল্পীর অংশগ্রহনে জমকালো কনসার্ট অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ঘোষনার পর ২০১৯ সালের ২১ অক্টোবর পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় ঠাকুরগাঁও সদর থানাকে বিভক্ত করে ভুল্লীতে নতুন থানা গঠন করার প্রস্তাবনা অনুমোদন পায়। অবশেষে সদর উপজেলার দেবীপুর আউলিয়াপুর,বালিয়া, বড়গাঁও ও শুখানপুকুরী ইউনিয়ন নিয়ে ভুল্লী থানার যাত্রার কার্যক্রম শুরু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category