সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দর্শনার বোয়ালিয়ার স্বপন কুমারখালী চাচাতো বোনের শ্বশুর বাড়িতে খুন

admin / ৩২৯ Time View
Update : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

46

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা ( চুয়াডাঙ্গা) সংবাদদাতাঃ

চুয়াডাঙ্গার দর্শনা থানার নিহালপুর বোয়ালিয়ার স্বপন চাচাতো বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে খুন হয়েছে।

বুধবার ১৮/১০/২০২৩ ইং সকালে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জালাল মোড় এলাকায় চাচাতো বোন সুমির বাড়ি বেড়াতে যেয়ে তার শ্বশুরবাড়ির লোকজন দর্শনার বোয়ালিয়া গ্রামের আঃ রশীদের ছেলে স্বপন(২৬) কে হত্যা করে বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যায়।এসময় তার হাত ও পা ভাঙা, মাথার চুল কাটা ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সুমি খাতুন জালাল মোড় এলাকার আসাদ শেখের স্ত্রী।জানা যায়, স্বপন ও সুমি সম্পর্কে চাচাতো ভাই -বোন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

পুলিশ ও স্বজনদের ভাষ্য, এই প্রেমের সম্পর্কের কারণে চাচাত বোনের শ্বশুরবাড়ির লোকজন তাকে পিটিয়ে হত্যা করে উঠানে লাশ ফেলে রেখে পালিয়েছে।

স্বপনের বাবা জানান, তার ভাতিজি সুমির সঙ্গে স্বপনের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে সুমি তার ছেলেকে ফোন করে কুমারখালীর শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়েছে। তিনি থানায় মামলা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category