সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

admin / ৪৩৯ Time View
Update : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

54

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

 

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি 

 

নড়াইলের কালিয়া উপজেলার কলামনখালী গ্রামের সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় সামিরুল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ যশোর।রোববার দুপুরে কালিয়া উপজেলার বারইহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি সামিরুল একই উপজেলার কলামনখালি গ্রামের আহম্মদ আলীর ছেলে।

গ্রেপ্তারের পর আজ বিকেলে র‍্যাব-৬ যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলন কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন একথা নিশ্চিত করেন।সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ভুক্তভোগী ওই শিশু তার মাকে খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়।

পথিমধ্যে কলামনখালী গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় ওই শিশুকে একা পেয়ে সামিরুল জোরপূর্বক মুখ চেপে ধরে পাশে একটি বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে। সময় শিশুটির কান্নাকাটি ও চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষণকারী। পরে স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে স্বজনদের খবর দেন এবং শিশুটিকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় র‍্যাব-৬, যশোরের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারইহাটি এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category