সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

নেত্রকোনা বারহাট্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কোটি টাকার জমি দখলমুক্ত

admin / ৮৫০ Time View
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

11

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনার বারহাট্টায় ০৮.০২.২০২৩ ইং দীর্ঘ পঞ্চাশ বছর পর সরকারী জমি চিহ্নিত করল প্রশাসন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী লাল নিশান টানিয়ে ওই জমিটি চিহ্নিত করেন। চিহ্নিত এই জমিটির বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সরেজমিনে হালটটি চিহ্নিত করে লাল নিশান টানিয়েছেন।
জানা গেছে, বারহাট্টা সদরের গোপালপুর ও গুহিয়ালা মৌজার বারহাট্টা-কোর্টরোড-আটপাড়া সড়ক থেকে পশ্চিম দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম পর্যন্ত সরকারী এক নম্বর খতিয়ানের ৩৪০ দাগে প্রায় ৩৪ ফুট প্রস্থ ও শতাধিক ফুট দীর্ঘ একটি হালট বিদ্যমান। কিছুলোক প্রায় পঞ্চাশ বছর ধরে এই হালটের উপর স্থাপনা তৈরী ও বে-আইনীভাবে ভোগ-দখল করে আসছিলেন।
এমতাবস্থায় স্থানীয় সাইফুল ইসলাম, আমীন মিয়া, সজীব কুমার পাল, জিয়াউল হক, রুপন কুমার বিশ্বাস, অমলেশ চক্রবর্তীসহ অন্যরা হালটটি দখলমুক্ত করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান। সরেজমিনে পরিদর্শনে আবেদকারিদের দাবি সত্য প্রমাণীত হয়।
এলাকাবাসী হাবিবুর রহমান বলেন, এখানে প্রতিকাঠা জমির মূল্য ৭০ থেকে আশি লক্ষ টাকা। সেই হিসেবে এই হালটের তিনকাঠা জমির মূল্য হয় দুই কোটি দশ লাখ টাকা।
বিষয়টি জানার জন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরীকে মোবাইল ফোনে কল করে কোন সাড়া পাওয়া যায়নি।
এ ব্যাপারে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম বলেন, এই সরকারী হালটটি চিহ্নিত করা ছিল না। সহকারী কমিশনার (ভূমি), সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সরেজমিনে হালটটি চিহ্নিত করে লাল নিশান টানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category