নিউজ দৈনিক ঢাকার কন্ঠ তাহসিনুল আলম, সুবর্ণচর প্রতিনিধি নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচারিথ হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সুবর্ণচরে অবৈধ পাওয়ার ট্রিলার, ট্রাক্টর দিয়ে ইটভাটার মাটি সংগ্রহ, কৃষি জমির টপ-সয়েল ধ্বংস এবং জ্বালানী কাঠ পরিবহনের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিচালিত হয়েছে। অভিযানে পাঁচটি পরিবহনকে সড়ক পরিবহন আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা, সুবর্ণচর। এসময় আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে চরজব্বার থানা পুলিশের একটি টিম। উপজেলাবাসী এ অভিযানকে সময়োপযোগী বলে তা অব্যাহত রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
10
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
তাহসিনুল আলম, সুবর্ণচর প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচারিথ হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সুবর্ণচরে অবৈধ পাওয়ার ট্রিলার, ট্রাক্টর দিয়ে ইটভাটার মাটি সংগ্রহ, কৃষি জমির টপ-সয়েল ধ্বংস এবং জ্বালানী কাঠ পরিবহনের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিচালিত হয়েছে। অভিযানে পাঁচটি পরিবহনকে সড়ক পরিবহন আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা, সুবর্ণচর। এসময় আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে চরজব্বার থানা পুলিশের একটি টিম। উপজেলাবাসী এ অভিযানকে সময়োপযোগী বলে তা অব্যাহত রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।