সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পটুয়াখালী ভার্সিটিতে , আন্তঃঅনুষদীয় ক্রিড়া টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী ২০২৪।। 

admin / ১৭৩ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

46

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধ :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী ২০২৪ সম্পন্ন হয়েছে । ২৫ নভেম্বর (সোমবার) রাত ৮ টায় কেন্দ্রীয় ব্যামাগারে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শরীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ:দা:) অধ্যাপক ড. মোঃ আবু ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য বিশিষ্ট এন্টোমলজিস্ট অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবদুল লতিফ।

আরও উপস্থিত ছিলেন এলএলএ অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শারীরিক চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য ১৩ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগীতায়

ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম ৪ ক্যাটাগরিতেই পবিপ্রবির ৯টি অনুষদের ছেলে ও মেয়ে উভয়েই ভিন্ন ভিন্ন দলে অংশগ্রহণ করে ।।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category