সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পাবনায় RAB অভিযানে অপহৃত মাদ্রাসা ছাত্র রমজান আলী উদ্ধার, অপহরণকারী ‌গ্রেফতার

admin / ১৮২ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

24

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নিজস্ব প্রতিবেদক:

পাবনার চাটমোহর উপজেলার চড়াইকোল দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র মোঃ রমজান আলী (১৩) আটঘরিয়া থানাধীন তার নানা বাড়ি যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। ঐদিন সন্ধ্যায় ভিকটিমের পরিবার জানতে পারে রমজান আলী তার নানা বাড়ি যায়নি। অনেক খোঁজাখুঁজির পর বুধবার সন্ধ্যায় অজ্ঞাতনামা মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের মাকে তার ছেলেকে ফিরে পেতে ৬০ হাজার টাকা দিতে হবে।

টাকা দিতে ব্যর্থ হলে তার সন্তানকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা মোছাঃ ময়না বেগম বাদী হয়ে ৩১ অক্টোবর বৃহস্পতিবার চাটমোহর থানায় অজ্ঞানামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করলে মামলার সূত্র ধরে রমজান আলীকে উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে সিপিসি-২ পাবনা, র‌্যাব-১২।

এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-২ পাবনা ও সিপিএসসি বগুড়ার একটি যৌথ আভিযানিক দল গতকাল শনিবার (২ নভেম্বর ) রাত ৮টার দিকে পাবনা জেলার ভাঙ্গুরা থানাধীন বড়াল ব্রিজ এলাকা হতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরে আজ রবিবার দুপুরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে আসামী মেহেদী হাসান সাগর (২৫) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। আটককৃত আসামি হলেন, নওগাঁ জেলার সদর উপজেলার দুবলহাটি গ্রামের মৃত আইনুদ্দিন এর ছেলে। এই বিষয়টি আজ সকালে প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার পাবনা র‌্যাব-১২, সিপিসি-২, স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category