সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা বিকাশিত হয়- এসপি মোসাঃ সাদিরা খাতুন 

admin / ৩৩৭ Time View
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

41

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ বাবলু মল্লিক নড়াইল 

নাড়াইল , ২৯/০৩/২৩ ইংং বাংলাদেশের স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনসে্ বুধবার দুইদিন মেয়াদি “জনশৃঙ্খলা ব্যবস্থাপনা (Public Order Management)” প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। যে কোন উদ্ভুত পরিস্থিতিতে নড়াইল জেলার জনশৃঙ্খলা ব্যবস্থাপনায় প্রচলিত বিধি-বিধান সম্পর্কে সম্যক ধারণা লাভ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে মাঠ পর্যায়ে কর্মরত কনস্টেবল হতে এসআই পদমর্যাদার পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোসাঃ সাদিরা খাতুন সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল।

পুলিশ সুপার বলেন, মাননীয় আইজিপিএর নির্দেশক্রমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থ্যের বিকাশ ঘটে এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্বের প্রতি পেশাদারিত্ব বৃদ্ধি পায়।

তিনি আরো বলেন,

ভিশন ২০৪১ বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

এ সময় তিনি সকলকে নিজ নিজ দক্ষতা বৃদ্ধি করে দেশের মানুষকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানের আহ্বান জানান। দুই দিনব্যাপী এই কোর্সে মামলা তদন্ত, আলামত সংগ্রহ, আগ্নেয়াস্ত্র ব্যবহার, দাঙ্গা দমন, পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা কৌশলসহ পুলিশিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category