সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বরগুনা তালতলীতে পারিবারিক দ্বন্ধে স্বামী স্ত্রীর বিষপান, স্ত্রী’র মৃত্যু 

admin / ৩৮৯ Time View
Update : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

23

নিউজ: দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ নাজমুল হোসেন বিজয়। বরগুনা জেলা প্রতিনিধিঃ 

 

বরগুনার তালতলীতে পারিবারিক কলহের জেরে অভিমান করে স্বামী-স্ত্রী দুজনই বিষ পান করেন। এতে স্ত্রী নার্গিস আক্তার (১৬) মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন স্বামী ইমন (২০)। গতকাল দুপুরে পটুয়াখালী হাসপাতালে নার্গিস আক্তারের মৃত্যু হয়। এর আগে গতকাল উপজেলার ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার হাজিপুর এলাকার জাহিদ হাওলাদারের মেয়ে নার্গিস আক্তারের সঙ্গে তালতলী উপজেলার ইমন হাওলাদারের প্রেমের সম্পর্ক করে বিবাহ হয়। তারা স্বামী-স্ত্রী ফকিরহাট বাজারে মামাবাড়িতে মায়ের সঙ্গে বসবাস করেন। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী-স্ত্রীর ভেতরে পারিবারিক কলহ শুরু হয়। এরই জের ধরে গত বুধবার রাতে স্বামী-স্ত্রী অভিমান করে উভয় বিষ পান করেন। পরে তাৎক্ষণিক তাদের আত্মীয়স্বজনরা তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ও কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠান।

 

এরপরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রী নার্গিসকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বামী মো. ইমন হাওলাদার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের উদ্ধার করে প্রথমে তালতলী হাসপাতালে পরে পটুয়াখালী পাঠানো হয়েছে। স্ত্রীর মৃত্যু হয়েছে আর স্বামীও আশঙ্কাজনক অবস্থায় আছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category