সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় —– এমপি মানিক সুরমা নদীর উপর সেতু নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে

admin / ৩৪৯ Time View
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

18

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

সেলিম মাহবুব, ছাতকঃ

দোয়ারাবাজারে মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয় ও সমুজ আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা সদরের মানিক নগর আবাসিক এলাকায় স্থাপিত মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ও বিকেলে সমুজ আলী স্কুল এন্ড কলেজ মাঠে পৃথক পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সলিলেন্দু কুমার তালুকদার এবং বিকেলে কলেজের অধ্যক্ষ অসীম মোদকের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক বলেন ছাতক-দোয়ারাবাজারের প্রতিটি ইউনিয়নে একাধিক উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এ অঞ্চলের স্বাস্থ্য,শিক্ষা এবং যোগাযোগ উন্নয়নে বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টের সংস্কার কাজ শুরু হয়েছ। অতি শীঘ্রই সুরমা নদীর দোয়ারাবাজার অংশে সেতু নির্মানের কাজ শুরু হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল খালেক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আমীরুল হক, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, বিনয় ভুষন পুরকায়স্থ, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট রফিক উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইকবাল হোসেন বুলু, গোপিকা রঞ্জুন চক্রবর্তী বাচ্চু, সেনা সদস্য হারুনুর রশীদ প্রমুখ।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category