সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বিএনপি, সুযোগ পেলে ভয়ংকর শকুনের থাবা দেবে শাজাহান খান

admin / ৩০৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

21

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:

 

মাদারীপুর,২৯.০৫.২০২৩ ইং বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান বলেন, বিএনপি এখন যে আন্দোলন করছে মনে হয় বিএনপি যেন ভদ্র হয়ে গেছে। বিএনপির পিছনে একটা পর্দা আছে, এই পর্দার অন্তরালে তার ভয়ংকর দৃশ্য লুকিয়ে আছে। সুযোগ পেলে সেই ভয়ংকর দৃশ্য সেই শকুনের থাবা এই বাংলার মানুষের উপরে দিবে বিএনপি। কাজেই আমাদের সতর্ক থাকতে হবে, যেন বিএনপি কোনভাবেই বাংলাদেশের ক্ষমতায় এসে, বাংলার মানুষকে হত্যাযোগ্য করতে না পারে এবং বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করতে না পারে। সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

রোববার (২৮ মে) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী এলাকায় শতবছরের পুরনো ঐতিহ্যবাহী কুম্ভমেলা উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

 

শাজাহান খান আরো বলেন, কথায় আছে, “ইজ্জত যায় না ধুইলে, খাইসলৈথ যায় না মরলে”। বিএনপির খাইসলৈথ যায় নাই, ওরা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে, ক্ষমতায় থাকার জন্য হত্যাকাণ্ড করেছে, ক্ষমতায় যাওয়ার জন্য হত্যাকাণ্ড করেছে। আগামীতেও যদি ক্ষমতায় আসে এই ধরনের হত্যাকাণ্ড করবে খালেদা জিয়া। অর্থাৎ আমাদের কাছে পরিষ্কার, খালেদা জিয়ার বিএনপি ক্ষমতায় আসলে হত্যাকাণ্ড করবে।

 

এসময় মহামানব গনেশ পাগল সেবাশ্রমের সভাপতি প্রণব কুমার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক (একাংশ) শাহাবুদ্দিন শাহ মিয়া, কদমবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস, রাজৈর থানার ওসি আলমগীর হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category