সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ভোলা, সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার মাঝে প্রদান করেন – মাফরুজা সুলতানা তানভীর আহমেদ

admin / ৩৩০ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

29

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৯ জনের পরিবারকে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন মাফরুজা সুলতানা।

বোরহানউদ্দিনে সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের অনুদান প্রদান করেন – মাফরুজা সুলতানা তানভীর আহমেদ, (বোরহানউদ্দিন) ভোলা

ভোলা ২ আসনের সাবেক সফল এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের তত্ত্বাবধানে উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা নিহতদের পরিবারের সদস্যসদের হাতে এ অনুদান প্রদান করেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে ভোলা ২ আসনের সাবেক সফল এমপি হাফিজ ইব্রাহিমের বাসভবনে নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাহিদুল ইসলাম,মোঃ সুজন,লিজা বেগম,ইয়াসিন,জাকির,জামাল, সোহেল, নয়ন ও দীপ্ত দে এর পরিবারের সাথে মতবিনিময় শেষে তাদের হাতে এ অনুদানের অর্থ প্রদান করেন তিনি। এই সময় নিহত নাহিদের মা কান্নায় ভেঙে পড়েন। কান্না থামাতে শান্তনা দেন ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী মাফরুজা সুলতানা। তিনি আরও বলেন- আমি আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। এবং সরকারি ভাবে যাতে সহযোগিতা পান সেই ব্যবস্হা করে দেওয়া হবে।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা বলেন-দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্রসমাজ। তাদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারমুক্ত হলো বাংলাদেশ। যে স্বৈরশাসক মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও স্বাধীনভাবে চলার অধিকার কেড়ে নিয়েছিল। বাংলাদেশের জনগণকে শাসনের নামে শোষণ করে আসছিল।

কিন্তু আমাদের ছাত্র-জনতার আন্দোলনের রোষানলে পড়ে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে।

তিনি বলেন, যে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটল সে অভ্যুত্থান সফল হয়েছে অনেকগুলো তাজা প্রাণের বিনিময়ে। বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়ে অনেকেই নিহত হয়েছেন। আহতের সংখ্যাও অগণিত।

এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী আজম,পৌর বিএনপির আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব মনিরুজ্জামান কবির মিয়া, পৌর যুবদলের সদস্য জাফর মৃধা, উপজেলা ছাত্রদলের সভাপতি তানজিল হাওলাদার ও সাধারণ সম্পাদক ডানিশ চৌধুরী সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category