প্রতিবেদন: কামাল খান
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিট থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নামে সর্বস্তরের মানুষের ঢল। ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা আর ভালোবাসায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
একুশের প্রথম প্রহরে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন-এর সিলেট জেলা, উপজেলা ও বিভাগীয় কমিটি যৌথভাবে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য কামাল খান, বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সাবেক সিনিয়র সহ-সভাপতি সুনির্মল সেন, সিলেট জেলার উপদেষ্টা শওকত আলী, সহ-সভাপতি ফখরুজ্জামান ফরহাদ ও খয়রুজ্জামান ওয়াসিম, সদস্য ফাহিম আহমদ ও জাহাঙ্গীর আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সেলিম আহমদ এবং হাসন রাজা লোকসাহিত্য পরিষদ-এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি বিরহী খালা মিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়।
শহীদ মিনারে অনেককে খালি পায়ে প্রভাতফেরিতে অংশ নিতে দেখা যায়। কারও হাতে ছিল জাতীয় পতাকা, কারও হাতে ব্যানার-ফেস্টুন।
ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বক্তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের শহীদদের ত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।