সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মির্জাপুরে ৩ শিক্ষার্থীর ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

admin / ২২৯ Time View
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

42

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার জন্য দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।

শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে প্রেসক্লাবের সামনে তারা এই মিছিল ও সমাবেশ করে।

পুরাতন শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা সমন্বয়ক মোমিনুল ইসলাম সাজু।

তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ২৪ ঘণ্টা পার হলেও মূল আসামিরা ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। মূল আসামিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন জানান, ছাত্রলীগের হামলার ঘটনায় সমন্বয়ক জোবাইদুল ইসলাম নিঝুম নামের এক সমন্বয়ক বাদী হয়ে মামলা করেছে। মামলায় ছাত্রলীগ কর্মী আপন, ইফতেখার সায়িম, আবিদুর রহমান এবং ব্যবসায়ী বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category