সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

‎যশোরে ১২ লক্ষ টাকার বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি মাছ আটক

admin / ৪৮ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

74

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ:-

‎যশোরে বিজিবি‘র বিশেষ অভিযানে বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি মাছ (গলদা, বাগদা ও হরিনা) আটক করা হয়েছে।

‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অসাধু ব্যবসায়ী জেলি পুশকৃত চিংড়ি মাছ ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাবে। এমন তথ্যের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় সাতক্ষীরা হতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী ০৪টি চিংড়ি মাছ বোঝাই ট্রাক সন্দেহজনক ভাবে তল্লাশির জন্য আটক করে।

‎পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার সমন্বয়ে সরেজমিনে পরীক্ষা করে ১.১ টন (১১০০ কেজি) গলদা, বাগদা ও হরিনা চিংড়িতে ক্ষতিকর জেলি পুশের প্রমাণ পাওয়া যায়। জব্দ করা চিংড়ির আনুমানিক বাজার মূল্য ১১,০০,০০০/- (এগার লক্ষ) টাকা। জব্দকৃত জেলি পুশ করা চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে। এছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ট্রাক মালিকদেরকে ১,১০,০০০/- টাকা জরিমানা করা হয়।

‎অপর একটি অভিযানে বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা হতে ০৯ টি শাড়ী, ০৪টি থ্রী-পিস, ০৪টি টু-পিস, ৫০০ গ্রাম জিরা, ০১ প্যাকেট ফুসকা, ২৪১টি চকলেট এবং ৩৬টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১২,০৩,২০০/-(বারো লক্ষ তিন হাজার দুইশত) টাকা।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করা একটি মারাত্মক অপরাধ এবং এটি বন্ধে নিয়মিত দেশজুড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার উপস্থিতিতে আটক জেলি পুশকৃত চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও জনস্বাস্থ্যবিরোধী কার্যক্রম প্রতিরোধে বিজিবি‘র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category