সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

সিলেটে কোন চাঁদাবাজদের ঠাঁই হবেনা জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

admin / ১১১ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

135

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

কামাল খান 

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম চাঁদাবাজদের বিরুদ্ধে আবারও হুংকার দিয়েছেন।

বলেছেন, এই আধ্যাত্মিক সিলেট নগরীতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবেনা। এখানে সবাই শান্তিতে ব্যবসা বাণিজ্য করবে। সুন্দর জীবন-যাপন করবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে তিনি নগরীর লালদিঘীরপাড় হকার্স মার্কেট এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।

এ সময় সিলেটের জেলা প্রশাসক লালদিঘীরপাড় হকার্স মার্কেট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কেউ চাঁদা দাবি করছে কি না জানতে চান।

তখন ব্যবসায়ীরা তা অস্বীকার করলে তিনি বলেন, কেউ যদি আপনাদের কাছে চাঁদা চায় বা চাঁদার দাবি নিয়ে হাজির হয়, আপনারা তাদের বন্দি করে আমাদের খবর দিবেন। আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি বলেন, এমনিতে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর। তাদের ব্যাপারে কোনো ছাড় নেই। আমরা কাজ করছি।

এসময় র‌্যাব-৯ এর সদস্যরা, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিলেটের কর্মকর্তা এবং সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category