সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

আবাসিক হোটেল থেকে ট্রাক চালকের লাশ উদ্ধার

admin / ৪৩১ Time View
Update : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩

11

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় রাধা ঊষা আবাসিক হোটেল থেকে শাহিন আলম (৩০) নামে এক ট্রাক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই আবাসিক হোটেলের ৫১৫ নম্বর কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিন আলম সদর উপজেলার বগুলাডাঙ্গী গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।

 

রাধা ঊষা আবাসিক হোটেলের ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, শাহিন আলম গত রোববার রাত সাড়ে ১১টায় হোটেলে থাকার জন্য খাতায় এন্ট্রি করেন। খাতায় ট্রাকচালক বলেও উল্লেখ করেন। নিয়মানুযায়ী হোটেলে অবস্থান করা প্রত্যেক চালককে বিকেল সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত ডেকে জিজ্ঞাসা করা হয় থাকবে কি না। মঙ্গলবার যখন ৫১৫ নম্বর হোটেল কক্ষে হোটেলের ছেলেরা জিজ্ঞাসা করতে যায়, তখন ওই কক্ষ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। অনেক ডাকাডাকির পরেও যখন সাড়া শব্দ নাই, তখন পুলিশকে খবর দেওয়া হয়।

 

মাসুদ রানা আরও বলেন, পরে পুলিশ তার বাবা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সামনে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখে। তাৎক্ষণিকভাবে তার অভিভাবকসহ স্থানীয়রা মনে করছেন, শাহিন আত্মহত্যা করেছে। যেহেতু ভেতর থেকে দরজা বন্ধ, আর কোনোভাবে কক্ষের ভেতরে প্রবেশ করা সম্ভব নয়।

 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, হোটেলের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তার মরদেহ ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category