সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে বুড়িচং উপজেলা প্লাবিত

admin / ১৮৮ Time View
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

43

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

কুমিল্লা (দক্ষিণ), ২৩ আগস্ট, ২০২৪ ইং জেলার গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বুড়িচং উপজেলার পাঁচটি ইউনিয়নের অধিকাংশ গ্রাম। বাঁধ ভাঙার কারণে জেলা সদরের সঙ্গে উপজেলা সদরের প্রধান সড়কের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন সংগঠন, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

শুক্রবার সকাল বাসসকে এসব তথ্য জানান বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার। তিনি বলেন, বাঁধ রাতে ভেঙেছে, তাই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বুড়িচং উপজেলার পাঁচটি ইউনিয়ন- ষোলনল, পীরযাত্রাপুর, বুড়িচং সদর, বাকশিমুল এবং রাজাপুর ইউনিয়নের অধিকাংশ ইউনিয়নের গ্রামগুলো পানিতে প্লাবিত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বুড়বুড়িয়া গ্রামের শতাধিক বাসিন্দা বাড়িঘর হারিয়ে দিশাহারা অবস্থায় আছে। বুড়বুড়িয়া গ্রামের গোলাম কিবরিয়া বাসসকে জানান, তাঁর বাড়িঘর সব পানিতে তলিয়ে গেছে। এসব বলতে গিয়ে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বুড়বুড়িয়া গ্রামের সেলিম মিয়াজী, বশির উদ্দিন, আনোয়ার জানান, গতকাল রাত ১২ টায় দিকে নদীর পানিতে হঠাৎ ঘূর্ণন শুরু হয়। তারপরই বাঁধ ভাঙতে শুরু করে। প্রথমে বাঁধটি ১০ ফুটের মতো ভাঙে। তারপর ২০ ফুট করে বড় আকারে ভেঙে যায়। বন্যা ক্ষয়ক্ষতির শিকার হওয়া নানুয়ার বাজার গ্রামের গৃহবধূ আইরিন আক্তার বলেন, ১২ বছরের সংসারটা সাজানো গোছানো ছিলো। পানি সব নিয়ে গেল। বন্যার আশঙ্কায় গতকাল রাতে কোলের বাচ্চাকে নিয়ে সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জমান বাসসকে বলেন, সকাল ৭টা পর্যন্ত প্রায় ৬০ ফুটের মতো বাঁধ ভেঙে যায়, তবে পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে ভাঙার পরিমাণ আরও বাড়তে পারে। তিনি আরও বলেন, পানি এখনও বিপৎসীমার উপরে। আজ শুক্রবার সকাল ৭টায় ছিল বিপৎসীমার ১২৯ সেন্টিমিটার উপরে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন, ১৯৯৭ সালে গোমতীর পানি বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। কিন্তু গত দুইদিনে পানি বাড়ার হিসাব অতীতের সব রেকর্ড ভঙ্গ করে আজ শুক্রবার সকাল ৭টায় ছিল বিপৎসীমার ১২৯ সেন্টিমিটার উপরে। যা বিগত ২৭ বছরের রেকর্ড ভঙ্গ করেছে গোমতী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category