সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও দুটি সংগঠন

admin / ১৮১ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

37

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

আবারও শিক্ষার্থীরা দেশের দুর্যোগপূর্ণ অবস্থায় বন্যাকবলিত এলাকায় ট্রাকভর্তি ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছে গাজীপুর মহানগর পূবাইলের বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সাথে দুটি সংগঠন।

মঙ্গলবার তারিখ ২৭/০৯/২০২৪ ইং  বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও স্থানীয় ইএসডি ক্লাবকে সাথে করে বন্যাদুর্গত এলাকায় মানুষের পাশে দাঁড়াতে চার ট্রাকভর্তি ত্রাণ নিয়ে ছুটে যান যুগান্তর স্বজনের একটি দল।

দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় প্লাবিত কুমিল্লা ফেনী ও নোয়াখালী জেলার কয়েকটি উপজেলায় আলাদা করে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে দলটি।

সকাল থেকে দুটি নৌকায় করে মানুষদের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি,জামা-কাপড় বিতরণ করা হয়েছে। এ ছাড়াও প্রাথমিক চিকিৎসা এবং অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

এর মধ্যে চাল, ডাল, তেল, ওষুধ, শিশুখাদ্য তরল দুধ, বিস্কুট, চিড়া, মুড়ি, গুড়, মোমবাতি, স্যানিটারি ন্যাপকিন, সাবান পানিসহ নানা জরুরি খাদ্য।

স্কুল, মসজিদ, মাদরাসা, আশ্রয়কেন্দ্র ও বিভিন্নস্থানে আটকে পড়া প্রায় দেড় হাজার পরিবারের কাছে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা।

এসব সহায়তায় শুরু থেকে নেতৃত্ব দিয়েছেন যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক রফিক, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আশিকুর রহমান, ইএসডি ক্লাবের প্রতিষ্ঠাতা সাহেদ সরকার রাকিব।

তারা জানান আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা এই মুহূর্তে খুবই জরুরি এবং এটা আমাদের দ্বায়িত্ব। আমরা সম্মিলিতভাবে এই মানবিক কাজগুলা করেছি এবং সবাইকে আহ্বান জানাই যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব এগিয়ে আসুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category