সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ইঞ্জি: মোহাম্মদ হোসাইনের উদ্যোগ হাজীগঞ্জে সেলাই মেশিন বিতরণ

admin / ২৮০ Time View
Update : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

31

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

নিজস্ব প্রতিনিধি :

হাজীগঞ্জ উপজেলায় ইঞ্জি. মোহাম্মদ হোসাইন এর উদ্যোগে পনেরো টি পরিবারের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ পূর্ব বাজার শাহজালাল ব্যাংক এর নিচে ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুর রহমান বেলাল এর গদিঘর থেকে রোটারি ক্লাব অফ উত্তরা এর উদ্যোগে হাজীগঞ্জ এবং শাহরাস্তি দুই উপজেলা গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে এ সেলাই মেশিন বিতরণ করেন ইঞ্জি: মোহাম্মদ হোসাইন।

ওইসময় প্রধান অতিথির বক্তৃতায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা সেন্টার এর চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, আমি সব সময় এই জনপদের মানুষের জন্য কাজ করে আসছি এখনো কাজ করছি। বিশেষ করে আমার হাজীগঞ্জ-শাহরাস্তির দরিদ্র অসহায় মানুষের পাশে থাকি তারই অংশ হিসাবে গত মাসে ৫০ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছি এবং আরো ১৫ জন অসহায় নারীর মাঝে আজ সেলাই মেশিন বিতরন করা হয়। আমি সমাজ সেবার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রোটারিক্লাব অফ উত্তরা এর সাবেক প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার, স্থপতি রেজাউল ইসলাম, স্থপতি নুজাত জেরিন, ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category