সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

কলাপাড়ায় ঈদ উৎসবে নতুন মাত্রা যোগ হল, উম্মুক্ত সাঁতার প্রতিযোগিতা 

admin / ৩৮৭ Time View
Update : বুধবার, ১৯ জুন, ২০২৪

21

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রাসেল মোল্লা কলাপাড়াঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ-উল-আযহার উৎসবের দিনে নতুন মাত্রা যোগ করেছে রয়েল ব্যাচ ২০০০ এর আয়োজনে অনুষ্ঠিত ১ম বিভাগ মন্ত্রীকাপ উম্মুক্ত সাঁতার প্রতিযোগিতা।

সোমবার শেষ বিকেলে উপজেলা পরিষদ চত্বর পুকুরে এ উম্মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া ইউএনও মোঃ রবিউল ইসলাম, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট, কলাপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মহিব বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশা পাশি ক্রীড়া নৈপুণ্যে দক্ষতা অর্জন করে মাদককে সমাজ থেকে নির্মূল করতে হবে। রয়েল ব্যাচ ২০০০ তরুন প্রজন্মকে ক্রীড়া নৈপুণ্যে সম্পৃক্ত করে প্রশংসনীয় ভূমিকা রাখছে।’

রয়েল ব্যাচ সূত্র জানায়, উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতায় মো: দুলাল খান ১ম স্থান অর্জন করে ১০ হাজার টাকার প্রাইজমানি জিতে নেন। ২য় স্থান অর্জন করে মো: রুহুল আমিন ৭ হাজার টাকা এবং ৩য় স্থান অর্জন মো: ইলিয়াস ৫ হাজার টাকার প্রাইজমানি জিতে নেন। সাঁতার প্রতিযোগিতায় মোট ৫০ জন প্রতিযোগী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category