সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ট্রাক শান্তি ও উন্নয়নের প্রতীক: ডা. দুলাল

admin / ৪২৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

25

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

সিলেট ফেঞ্চুগঞ্জ থেকে চয়ন কুমার দাশঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, ট্রাক শান্তি ও উন্নয়নের প্রতীক। সিলেট-৩ আসনের প্রত্যেকটি এলাকায় এখন ট্রাক মার্কার গণজোয়ার উঠেছে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষ আমাকে ও ট্রাক প্রতীককে গ্রহণ করে নিয়েছেন। আগামী ৭ জানুয়ারি তারা ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুরে একটি কমিউনিটি সেন্টারে ট্রাক প্রতীকের সমর্থনে নির্বাচনী সভায় তিনি একথা বলেন।

ডা. দুলাল বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ট্রাক প্রতীকের বিজয় কেউ আটকাতে পারবে না। ষড়যন্ত্র করে কারো বিজয় ঠেকানো যায় না। গুজব তারা রটায় যাদের পায়ের নিচে মাটি নেই। সূতরাং আসুন আগামী ৭ জানুয়ারি সারাদিন ট্রাক মার্কায় ভোট দিয়ে আমার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র, সকল অন্যায়, সকল গুজবের জবাব দিন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ আর চৌধুরী সেলিম, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল বারী, সদস্য সচিব সালেহ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মাশার আহমদ শাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রাসেল আহমদ টিটু, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা রনি হাসান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন যুবলীগের সভাপতি জুনেল আহমদ, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাহসান আহমদ সুনাম, মাইজগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি সানি আহমদ, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মাল্লুম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category