সোহেল খান দূর্জয় : প্রকাশ দৈনিক ঢাকার কন্ঠ তোমার হাসিতে রহস্য আছে কারণ তুমি হাসতে হাসতে দুঃখটাকে চেয়ে ছিলে আমার হৃদয় থেকে চাপাতে কিন্তু তোমার সুখের গভীরতা তুমি মোটেও পারনি হৃদয় দিয়ে মাপতে। আমি জানি তুমি সবার সামনে হাসি দিয়ে কান্না থামাও দেখাও তোমার ভালোবাসার মিষ্টি কেরামতি আমার মনের দুঃখ মনেই থাকে জানোনা আজ আমার কি যে বড় দুর্গতি, আমি সব জানি তুমি পারো দিতে বেদনাময় একটি হাসি যখন জেগে ওঠে তোমার অশ্রু ভরা চোখের কোণে ফুল হয়ে সে নিরবে ফোঁটে। এই সুন্দর পৃথিবীর কান্না-হাসির ছলাকলায় যে নারী দেয় ফাঁকি গভীর রাতে বাসর শয্যায় তাকেই আমি আপন করে কাছে ডাকি, শত শত পাহাড় সমান দুঃখ নিয়ে যে-মানুষটি সকলের সামনে হৃদয় থেকে হাসে তখন কাছের বন্ধু বুকে টানে সবাই আদরে ভালোবাসে।