সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

জেলা পরিষদ মিলনায়তলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেনের যোগদান

admin / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

68

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

জাকির হোসেন পিরোজপুর 

পিরোজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক,সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।মঙ্গলবার (২৪ মার্চ)সকাল ১০.০০ ঘটিকার সময় জেলা পরিষদ কার্যালয়ে তিনি এই গুরুদায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এসে পৌঁছালে পরিষদের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট নথিপত্রে স্বাক্ষর করেন।

দায়িত্ব গ্রহণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বিএনপি’র সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।বিএনপি’র চেয়ারম্যান ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আকন,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সহ সাতটি উপজেলার বিএনপি’র সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন,পরম করুণাময় আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি, যিনি আমাকে পিরোজপুর জেলা পরিষদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। ইনশাআল্লাহ, আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এই পিরোজপুরের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব। জেলা পরিষদ হবে মানুষের আস্থার জায়গা

“গণতন্ত্র পুনরুদ্ধারের এই মাহেন্দ্রক্ষণে পিরোজপুর জেলা পরিষদের সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র সংস্কার’ ও উন্নয়নের ভিশন বাস্তবায়নে আমি নিরলসভাবে কাজ করে যাবো।”

তিনি বলেন, পিরোজপুরকে একটি সমৃদ্ধ ও উন্নত জেলায় রূপান্তরিত করার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। বিশেষ করে রাস্তাঘাট এবং অবকাঠামো উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।

তিনি জেলা পরিষদকে একটি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন, যেখানে সাধারণ মানুষ হয়রানি ছাড়াই সেবা পাবে।

এছাড়াও তিনি উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন যে, পিরোজপুরের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা ও দোয়া তার একান্ত প্রয়োজন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category