নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ নার্গিস আক্তার স্টাফ রিপোর্টার ঢাকা, ১৭ জুলাই ২০২৬ রাজধানীর শেওড়াপাড়ায় গ্রীন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শুক্রবার বিকেলে হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হাসপাতাল থাকবে হাসপাতালের মতো, আর সেবা থাকবে সেবার মতো। গ্রীন স্পেশালাইজড হাসপাতাল যত ভালো কাজ করবে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ততই তাদের পাশে থাকবে।” তিনি বলেন, কেউ যদি এই হাসপাতালে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডিএনসিসি প্রশাসক আরও বলেন, হাসপাতালে দক্ষ চিকিৎসক রয়েছেন। ভবিষ্যতে প্রয়োজনে চিকিৎসাসেবার মান উন্নয়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি আশা প্রকাশ করেন, দল-মত নির্বিশেষে এলাকার সব মানুষ এই হাসপাতালে সুন্দর পরিবেশে মানসম্মত ও সঠিক চিকিৎসাসেবা পাবেন। এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোগীদের যেন সঠিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দ্রুত ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করা হয়। এছাড়া হাসপাতালের মেডিকেল বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ ও পরিবেশসম্মত উপায়ে অপসারণের বিষয়েও গুরুত্বারোপ করেন ডিএনসিসি প্রশাসক। উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্তৃপক্ষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ
নার্গিস আক্তার স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৭ জুলাই ২০২৬
রাজধানীর শেওড়াপাড়ায় গ্রীন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শুক্রবার বিকেলে হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হাসপাতাল থাকবে হাসপাতালের মতো, আর সেবা থাকবে সেবার মতো। গ্রীন স্পেশালাইজড হাসপাতাল যত ভালো কাজ করবে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ততই তাদের পাশে থাকবে।”
তিনি বলেন, কেউ যদি এই হাসপাতালে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, হাসপাতালে দক্ষ চিকিৎসক রয়েছেন। ভবিষ্যতে প্রয়োজনে চিকিৎসাসেবার মান উন্নয়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।
তিনি আশা প্রকাশ করেন, দল-মত নির্বিশেষে এলাকার সব মানুষ এই হাসপাতালে সুন্দর পরিবেশে মানসম্মত ও সঠিক চিকিৎসাসেবা পাবেন।
এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোগীদের যেন সঠিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দ্রুত ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করা হয়।
এছাড়া হাসপাতালের মেডিকেল বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ ও পরিবেশসম্মত উপায়ে অপসারণের বিষয়েও গুরুত্বারোপ করেন ডিএনসিসি প্রশাসক।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্তৃপক্ষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।