পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়
admin
/ ৫৮
Time View
Update :
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
Share
পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখান থানার পশ্চিম আইনুছবাগ এলাকায় হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি এম এম সানাউল্লাহ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আকবর, আহ্বায়ক সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক নির্বাচিত কাউন্সিলর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, বিমানবন্দর থানা। পরিচিতি সভায় পশ্চিম আইনুছবাগ এলাকার বাড়ির মালিক, ফ্ল্যাট মালিক ও জমির মালিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয়। একই সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, বাড়ি ও ফ্ল্যাট মালিকদের স্বার্থ সংরক্ষণ, জমি-সংক্রান্ত বিষয়, নাগরিক সুবিধা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি পরিকল্পিত ও বসবাসযোগ্য এলাকা গড়ে তুলতে বাড়ি, ফ্ল্যাট ও জমির মালিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জরুরি। নবনির্বাচিত কমিটি এলাকার মালিকদের স্বার্থ রক্ষা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। সভায় উপস্থিত বাড়ি, ফ্ল্যাট ও জমির মালিকরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং এলাকার উন্নয়ন ও মালিকদের কল্যাণে কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর দক্ষিণখান থানার পশ্চিম আইনুছবাগ এলাকায় হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি এম এম সানাউল্লাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আকবর, আহ্বায়ক সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক নির্বাচিত কাউন্সিলর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, বিমানবন্দর থানা।
পরিচিতি সভায় পশ্চিম আইনুছবাগ এলাকার বাড়ির মালিক, ফ্ল্যাট মালিক ও জমির মালিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয়। একই সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, বাড়ি ও ফ্ল্যাট মালিকদের স্বার্থ সংরক্ষণ, জমি-সংক্রান্ত বিষয়, নাগরিক সুবিধা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি পরিকল্পিত ও বসবাসযোগ্য এলাকা গড়ে তুলতে বাড়ি, ফ্ল্যাট ও জমির মালিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জরুরি। নবনির্বাচিত কমিটি এলাকার মালিকদের স্বার্থ রক্ষা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
সভায় উপস্থিত বাড়ি, ফ্ল্যাট ও জমির মালিকরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং এলাকার উন্নয়ন ও মালিকদের কল্যাণে কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।