সংবাদ শিরোনাম
গুমের শিকার ব্যক্তিদের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করেছে প্রস্তাবিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ৫০% পেনশন সমর্পণকারীদের ১০ দফা দাবি সমর্পিত অর্থ ফেরতসহ বৈষম্য নিরসনে দ্রুত নীতি প্রণয়নের আহ্বান ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ জনাব এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব এর সাথে উত্তরা কম্পিউটার সমিতির সভাপতি বেলাল মোল্লা মেহেদী র নেতৃত্বে প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময়। এ সময়ে উত্তরা কম্পিউটার সমিতির সদস্য দের সুবিধা অসুবিধা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাংসদ উত্তরা কম্পিউটার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  দক্ষিণখানে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকির অভিযোগ স্পার সাইনবোর্ডে আড়ালের ব্যবসা? গুলশানে শাহ আলম-রাজুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি পশ্চিম আইনুছবাগ হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বাড়ি-ফ্ল্যাট ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ, আহত পরিচালকসহ ছাত্রদলের নেতাকর্মীরা এমপির(পিএস) এর আপন ভাই শানুরকে আটক করেও থানা থেকে ছেড়ে দেয় পুলিশ! অভিযোগ এলাকা বাসির নৌপথের নাব্যতা ফেরাতে দ্রুত ড্রেজিংয়ের ঘোষণা নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের

ত্যাগের মহিমায় ভাস্বর রুহুল কবির রিজভী; যোগ্য নেতার হাতেই বিএনপি নিরাপদ: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন”

admin / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

তারিখ: ২০ আগস্ট ২০২৬ ইং

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবমনোনীত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।

আজ এক আবেগঘন শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবমনোনীত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

দলের দীর্ঘ রাজনৈতিক লড়াই-সংগ্রামে এবং রাজপথের প্রতিটি আন্দোলনে তাঁর অবদান অবিস্মরণীয়।

দলের গঠনতন্ত্রের ৭(খ)(৬) ধারা অনুযায়ী যোগ্য নেতা হিসেবে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি বিএনপির হাইকমান্ডের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও উল্লেখ করেন, “বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মহাসচিবের শূন্য পদে রুহুল কবির রিজভী আহমেদের মতো একজন পরীক্ষিত ও রাজপথের লড়াকু সৈনিকের অন্তর্ভুক্তি দলকে আরও শক্তিশালী করবে। তাঁর দক্ষ নেতৃত্বে বিএনপি আগামী দিনে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটাধিকার রক্ষায় আরও সুদৃঢ় ভূমিকা রাখবে।”

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এড. রুহুল কবির রিজভীর নতুন দায়িত্ব পালনে পূর্ণ সফলতা কামনা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category